• ই-পেপার

ন্যাশনাল আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করল ইউএনওপিএস-রাজউক

  • তরুণ স্থপতিদের চোখে অধিকতর পরিবেশবান্ধব ঢাকার নতুন রূপ কল্পনা

বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‍্যালি

প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‍্যালি

বিশ্ব মোটরসাইকেল দিবস ও ফিফা বিশ্বকাপ উপলক্ষে গত ২১ জুন ঢাকার ইয়ামাহা রাইডার্স ক্লাব এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। সেখানে ৫০০-রও বেশি বাইকার তাদের ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন দুপুরের পর থেকেই র‌্যালিটি বাইকারদের মিলনমেলায় পরিণত হয়। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা নিজেদের পছন্দের জার্সি ও পতাকা নিয়ে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিটে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে র‌্যালিতে অংশ নেন। ক্লাবের সদস্যদের মতে এটি শুধু একটি র‌্যালি নয়; এটি ঐক্য, ভালোবাসা আর আবেগের এক অনন্য উদযাপন।

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট

প্রেস বিজ্ঞপ্তি
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা। একই সঙ্গে সকল ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নগদ জানায়, বাংলা কিউআর-এর মাধ্যমে দেশজুড়ে থাকা প্রায় ১০ লাখ মার্চেন্ট পরিবারে যুক্ত হলো ‘নগদ’। ক্যাশলেস লেনদেনকে আরো সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নগদ প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে বাংলা কিউআর এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা। এর মাধ্যমে কোটি কোটি গ্রাহকের লেনদেনের স্বাধীনতা নিশ্চিত হলো। 

​বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রাজধানীর বনানী চেয়ারম্যাবাড়ির মাঠে বাংলা কিউআর উদ্বোধন উপলক্ষ্যে নগদ এক মেগা অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণাঢ্য এই আয়োজনের নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে প্রশাসক দলের অন্যান্য সদস্য এবং ঢাকায় কর্মরত নগদের চারশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অনুষ্ঠান থেকে জানানো হয়, বাংলা কিউআর জনপ্রিয় করতে নগদ সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রাখবে। ​এখন থেকে নগদ গ্রাহকেরা দেশের যেকোনো দোকান, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা বাজারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করেই সরাসরি নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আলাদা আলাদা এমএফএস অপারেটর বা ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন কিউআর কোড ব্যবহারের ঝামেলা দূর করতেই বাংলাদেশ ব্যাংকের এই সমন্বিত উদ্যোগ গ্রাহক পর্যায়ে পৌঁছে দিল নগদ। 
​তাই এই উদ্যোগের ফলে গ্রাহকদের পাশাপাশি ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীদের জন্যও এই সেবা দারুণ স্বস্তি নিয়ে আসবে। তাদেরকে এখন আর একাধিক কিউআর কোড রাখতে হবে না। যেকোনো একটি ‘বাংলা কিউআর’ থাকলেই নগদ গ্রাহকেরা স্মার্টফোন দিয়ে চোখের পলকে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এতে ব্যবসা পরিচালনা আরো সহজ হবে এবং ডিজিটাল লেনদেন গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতাও অনেকাংশে কমে যাবে।

​দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে এতদিন বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথক কিউআর কোড ব্যবহারের কারণে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি ও সীমাবদ্ধতা ছিল। বাংলা কিউআর সেই বাধা দূর করে একটি অভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং গ্রহণযোগ্য করে তুলবে।

​বাংলা কিউআরের পাশাপাশি নগদে যুক্ত হয়েছে এনপিএসবি সেবা। এই সেবার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ের লেনদেনে গ্রাহকেরা দেশের যেকোনো ব্যাংক হিসাব বা সকল এমএফএস থেকে নগদ ওয়ালেটে ‘ট্রান্সফার মানি’ করতে পারবেন। একইভাবে নগদ থেকে যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন। ফলে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে অর্থ লেনদেন আরো সহজ ও নির্বিঘ্ন হবে। এই দুটি উদ্যোগের ফলে মানুষের ছাপা টাকা ব্যবহার কমবে এবং দেশে ক্যাশলেস লেনদেন আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

​এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহক ও ব্যবসায়ী এবং উভয় পক্ষের জন্যই ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলা কিউআর’ একটি বৈপ্লবিক মাইলফলক। এখন থেকে নগদ গ্রাহকেরা যেকোনো দোকানে একটি মাত্র সমন্বিত কিউআর কোড স্ক্যান করেই চোখের পলকে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন, যা ক্ষুদ্র বিক্রেতাদেরও ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত করবে। এই একক কিউআরভিত্তিক ব্যবস্থা ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্য বাস্তবায়নে ও সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তিতে প্রধান ভূমিকা রাখবে।”

তিনি আরো বলেন, “এনপিএসবি যুক্ত হওয়ার ফলে দেশের ব্যাংকিং খাতের সাথে নগদের তাৎক্ষণিক সংযোগ তৈরি হলো। এখন গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট থেকে নগদে ‘ট্রান্সফার মানি’ এবং নগদ থেকে ব্যাংকে ও এমএফএস অ্যাকাউন্টে ‘ট্রান্সফার মানি’ করতে পারবেন। এটি গ্রাহকদের ব্যাংকে যাওয়ার সময় বাঁচানোর পাশাপাশি তাদের দৈনন্দিন আর্থিক লেনদেনে শতভাগ স্বাধীনতা নিশ্চিত করবে।” 

বহুদিন থেকে এক এমএফএস থেকে আরেক এমএফএস-এর লেনদেনের পরিপূর্ণ সুবিধার চালুর আলোচনা হয়েছে। তবে নগদের এই উদ্যোগের ফলে এখন গ্রাহকরা সত্যিকার অর্থে লেনদেনে ইন্টারঅপারেবিলিটি বা আন্তসংযোগ সুবিধা পেলেন।

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

অনলাইন ডেস্ক
ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

গ্রাহকদের জন্য আরো সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন সুবিধা নিশ্চিত করতে ওয়ান ব্যাংক পিএলসি-এর অ্যাপ থেকে মোবাইল আর্থিক সেবা নগদে টাকা আনার সেবা চালু হয়েছে। এর ফলে গ্রাহকদের লেনদেন স্বাধীনতা যেমন নিশ্চিত হবে, একই সঙ্গে দেশের ক্যাশলেস লেনদেনের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানে ওয়ান ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ বিষয়ক একটি অনুষ্ঠানে সেবাটি চালু করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান।

অনুষ্ঠানে নগদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু প্রমুখ। এ ছাড়া ওয়ান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস শাব্বির আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে নগদ প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা আরো সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন। একই সঙ্গে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ওয়ান ব্যাংকের তরফ থেকে আমরা সব সময় ডিজিটাল ইকোসিস্টেম গ্রহণ করার দিকে বিশেষ আগ্রহী, যাতে গ্রাহকের জন্যে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা যায়। নগদের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে তাৎক্ষণিকভাবে লেনদেন করতে সহায়তা করবে, যা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যকে গতিশীল করবে।

কুমিল্লায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন
সংগৃহীত ছবি

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে অনুষ্ঠানের মাধ্যমে আরজে মোটরসের শোরুম উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সুমন, সিনিয়র জেনারেল ম্যানেজার শামীম আহমেদ, হেড অব মার্কেটিং মো. ফজলে এলাহী তুর্জসহ কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, ও আরজে মোটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরহাদুল হাসান (সুমন) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএফমোটোর নতুন মডেলের মোটরসাইকেল ও বৈদ্যুতিক স্কুটার প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে—এসআর ৩০০, এসআর ২৫০, এনকে ২৫০, এনকে ৩০০, সিএলসি ২৫০ এবং জিহো এইই ৭ বৈদ্যুতিক স্কুটার।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আকর্ষণীয় নকশার সমন্বয়ে তৈরি এসব মডেল দেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে। কুমিল্লা ও আশপাশের অঞ্চলের গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা এবং খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করতেই কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় নতুন এই শোরুম চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, দেশের বিভিন্ন বাইকার সংগঠন ও মোটরসাইকেলপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।