অ্যামাজন প্রাইম ভিডিওতে আজ এসেছে রোমান্টিক ড্রামা ‘ইওর ফল্ট : লন্ডন’। গত বছর মুক্তি পাওয়া ছবি ‘মাই ফল্ট : লন্ডন’-এর দ্বিতীয় কিস্তি এটি। গল্পে দেখা যাবে, আগের চেয়েও গভীর প্রেমে মগ্ন নোয়া ও নিক। তবু তাদের সম্পর্ক কঠিন পরীক্ষার মুখে পড়ে। উচ্চশিক্ষার জন্য নোয়া অক্সফোর্ডে পাড়ি জমায়, আর নিক ক্রমেই কাজের চাপে ডুবে যেতে থাকে। দূরত্ব, পরিবর্তিত অগ্রাধিকার এবং নতুন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে কি তাদের ভালোবাসা টিকে থাকতে পারবে? অভিনয়ে আশা ব্যাংকস, ম্যাথ্যু ব্রুম, স্কারলেট রাইনার প্রমুখ।
টিভি হাইলাইটস
মেকিং পিস
অন্তর্জাল
ইওর ফল্ট : লন্ডন

চলচ্চিত্র
পোড়ামন

অভিনয়ে মাহিয়া মাহি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন। পরিচালক জাকির হোসেন রাজু। দুপুর ২টা, ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : ভাড়া না দিতে পারায় বাড়িছাড়া হয় পরী ও তার মা। তাদের থাকার ব্যবস্থা করে সুন্দরপুরের ডানপিটে ছেলে সুজন। ধীরে ধীরে পরীর সঙ্গে তার ভালোবাসা গড়ে ওঠে। পরীর মা-ও রাজি। কিন্তু পরে অন্য ছেলের সঙ্গে পরীকে বিয়ে দিতে চায়। বাধা দেওয়ায় সুজনকে পুলিশে ধরিয়ে দেয় মা। সুজন-পরীকে এক করার চেষ্টা করে পুলিশ অফিসার আবিদ; কিন্তু নেমে আসে নির্মম পরিণতি।
টিভি হাইলাইটস
৭ কিলো ১ গ্রাম

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। সোমবার, মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। রচনা জুয়েল এলিন, পরিচালক শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, ঝুনা চৌধুরী প্রমুখ।
ছবিতে সংবাদ
এক ফ্রেমে পাঁচ স্বর্ণালি তারা

চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সোনালি যুগের সাতজন তারকা শিল্পীর—শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর ও ববিতা। শেষ পর্যন্ত উপস্থিত হন পাঁচজন তারকা। অসুস্থতার কারণে যেতে পারেননি সোহেল রানা ও আনোয়ারা। উপস্থিত পাঁচজনকে লালগালিচায় স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সাংবাদিক আবদুর রহমান। তাঁদের নিয়ে চলে আড্ডা, স্মৃতিচারণা আর পুরনো দিনের গল্প। তাঁদের নিয়ে নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে। নিচের ছবিটি অনুষ্ঠান ধারণের সময়ে তোলা।
