ওয়ান ব্যাংক : সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষকসহ ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের এমডি মুহিত রহমান, ডিএমডি, চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারি বিভাগের প্রধান মো. আনোয়ারুল ইসলাম, ডিএমডি ও ফিন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
কার হাউস ইপোর্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক : কার হাউস ইপোর্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউস ইপোর্টসের এমডি এইচ এম অভিক আনোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজিউমার ফিন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী ও কার হাউস ইপোর্টসের ডিরেক্টর সাব্বির আওলাদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি