গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে নাই, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে।
আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য

গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে নাই, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে।
আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া (সকাল ৭টা)
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া (রাত ১টা)
স্কটল্যান্ড-মরক্কো (কাল ভোর ৪টা)
ব্রাজিল-হাইতি (কাল সকাল ৬-৩০টা)

রাজধানী ঢাকা থেকে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্ত জেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে নিতে দুই থেকে আড়াই বছর লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।
জানা গেছে, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরার আবদুল্লাহপুরসংলগ্ন এলাকায় স্থানান্তর করা হবে। শেখ রবিউল আলম বলেন, এখনই টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না। প্রথমে নতুন স্থানগুলো ডিপো হিসেবে ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে বাসগুলো সেখানে স্থানান্তরিত হলে বর্তমান টার্মিনালগুলোর ওপর চাপ কমে আসবে। সব মিলিয়ে দুই থেকে আড়াই বছরের মধ্যে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হবে। তবে এর আগেই ধাপে ধাপে পরিবর্তন শুরু হবে। সড়কমন্ত্রী আরো জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাস কাউন্টার ও অনিয়ন্ত্রিত বাস দাঁড় করানোর সংস্কৃতিও বন্ধ করা হবে। পাশাপাশি যাত্রীসেবা উন্নত করতে বাস টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকায় এক কম্পানির অধীনে বাস : ঢাকায় গণপরিবহনের প্রত্যেক রুটের বাস মালিকদের নিয়ে কম্পানি গঠন করা হবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট বাস, একই রঙের, নির্দিষ্ট মানের ফিটনেস ও সুযোগ-সুবিধা রেখে চলাচল করবে। এক কম্পানির মাধ্যমে প্রত্যেক রুটে গণপরিবহন পরিচালনা করা হবে। এ বিষয়ে আমরা কাজ করছি।’ তিনি বলেন, ‘সে ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ভেহিকলকে উৎসাহিত করছি। এই কাজ অনেক দূর এগিয়েছে। মালিকরা কোন রুটে কোন কম্পানি করবেন, সে ব্যাপারেও কাজ চলছে।’
ঢাকার ভেতরে যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টার ঈদের এক-দেড় মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘পরবর্তী সময়ে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, মন্ত্রণালয়, বিআরটিএকে নিয়ে সড়ক মন্ত্রণালয়ে বসেছি। আমরা তিন মাসের জন্য একটা সময় নির্ধারণ করেছিলাম। ঈদের আগে অথবা এই মুহূর্তে, আপনি যেভাবেই বলেন না কেন, এই রাস্তার পাশে যে কাউন্টারগুলো আছে, সেটা হঠাৎ করে বন্ধ করে দিলে যাত্রী দুর্ভোগ হবে। কারণ যাত্রীরা সেখানেই যায়, এই প্রক্রিয়ায় তারা অভ্যস্ত।’
তিনি বলেন, পরিবহন মালিকদের সময় দেওয়া দরকার।

প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’-এর (ভিএফজিবি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল প্রবাসীদের কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আসন্ন জাতীয় বাজেটে প্রবাসীবান্ধব দাবিগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে বিরোধী দলের সহযোগিতা কামনা করে।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবি পূরণের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দেন।
ভিএফজিবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হাসানাত এম হুসাইন এমবিইর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এদিকে গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার আহবান জানান।