• ই-পেপার

জীবন বাজি রেখে বিয়ের প্রস্তাব!

নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

কালের কণ্ঠ ডেস্ক
নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

যুক্তরাজ্যের ওয়েলসের বাসিন্দা লোরি ডেনম্যানের মস্তিষ্কে ৩৮টি পরজীবী বাসা বাঁধে। ২০১০ সালে রেস্তোরাঁর টয়লেটে গিয়ে  নিজের শরীর থেকে প্রায় এক মিটার লম্বা একটি ফিতাকৃমি বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এই নারী। ২০১১ সাল থেকে তাঁর তীব্র মাথাব্যথা, খিঁচুনি ও মানসিক বিকৃতি শুরু হয়। চিকিৎসকরা তাঁর মস্তিষ্কে ৩৮টি পরজীবী শনাক্ত করেন। ২০০৭ সালে তিন মাসের ভারত ভ্রমণের সময় তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। লোরিকে দীর্ঘদিন অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ ও স্টেরয়েড দেওয়া হয়। পরে তাঁর মস্তিষ্কের পরজীবীগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। সূত্র : এনডিটিভি

 

কিয়েভে ভয়াবহ রুশ হামলা, নিহত ২০

কালের কণ্ঠ ডেস্ক
কিয়েভে ভয়াবহ রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রায় ৫০০টি ড্রোন এবং ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই সম্মিলিত হামলা চালায় মস্কো। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় শহরের বহু আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ বাঁচাতে প্রায় ৫২ হাজার বাসিন্দা কিয়েভের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। সূত্র : রয়টার্স

 

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবন
ইউক্রেনের কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল আবাসিক ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

জাফরানে নজর সৌদির

কালের কণ্ঠ ডেস্ক
জাফরানে নজর সৌদির

সৌদি আরবের আল-উলা, তাবুক এবং আল-বাহাসহ বিভিন্ন অঞ্চলে জাফরান চাষের শুধু সম্প্রসারণই হয়নি, আরব বিজ্ঞানীরা বিশ্বের অন্যতম মূল্যবান এই ফসলটির উৎপাদনশীলতা ও গুণমান উন্নত করার উপায়ও খুঁজছেন।

কেএইউএসটি-এর উদ্ভিদ বিজ্ঞান গবেষণার সহযোগী উপাচার্য অধ্যাপক সেলিম আল-বাবিলি আরব নিউজকে বলেছেন, রাজ্যের উদীয়মান জাফরানশিল্পকে সহায়তা করতে এবং শুষ্ক পরিবেশে ফসলটি চাষের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে চাষিদের সাহায্য করার ক্ষেত্রে জৈবপ্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লাল সোনা নামে পরিচিত জাফরান শুধু তার অর্থনৈতিক মূল্যের জন্যই নয়, বরং এর জৈব-সক্রিয় যৌগগুলোর জন্যও সমাদৃত, যেগুলো সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার কারণে ক্রমবর্ধমান আগ্রহ সৃষ্টি করেছে। আল-বাবিলি বলেন : শুষ্ক জলবায়ু পরিস্থিতিতে নাজুক ক্রোকাস স্যাটিভাস চাষ করা উল্লেখযোগ্য জৈবিক ও কৃষিতাত্ত্বিক চ্যালেঞ্জ উপস্থাপন করে।

এই প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার জন্য উদ্ভাবনী বৈজ্ঞানিক সমাধান প্রয়োজন। জাফরানে মাইজ্যাক্সের প্রয়োগ উল্লেখযোগ্য ফল দিয়েছে, যা গাছের বৃদ্ধি, গর্ভমুণ্ডের জৈবভর এবং মূল্যবান জৈব-সক্রিয় যৌগসমূহের সঞ্চয়নকে উল্লেখযোগ্যভাবে উন্নত করছে। এতে উচ্চ ফলন, উন্নত গুণমান এবং বর্ধিত পুষ্টিগুণ মিলছে। জাফরান উৎপাদন অত্যন্ত শ্রমনিবিড়, মাত্র এক কিলোগ্রাম মসলা তৈরি করতে প্রায় দেড় লাখ ফুলের প্রয়োজন হয়। আর সৌদি জাফরান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় এর টেকসই ও লাভজনক চাষাবাদ নিশ্চিত করার চেষ্টা চলছে। সূত্র : অ্যারাব নিউজ