পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা এলাকায় সোমবার ভোরে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩১ জন আরোহী নিহত হয়েছে। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের আরো কয়েক ডজন যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক পুলিশ জানিয়েছে যে বাসটি মূলত ডেসি নামক এলাকা থেকে যাত্রী নিয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী যানটি সড়ক থেকে ছিটকে সরাসরি খাড়া গিরিখাদের নিচে পড়ে যায়। এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে একটি তদন্ত শুরু করা হলেও ওই পাহাড়ি মহাসড়কটি আগে থেকেই অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল। সূত্র : ইন্ডিয়া টুডে
৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১

চীনে ‘অপ্রচলিত’ ১২০০০ ডিগ্রি বাতিল

চীনের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে উচ্চশিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে হাজার হাজার ‘অপ্রচলিত’ ডিগ্রি বাতিল করে প্রযুক্তিনির্ভর নতুন প্রোগ্রাম চালু করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ১২ হাজার ২০০টি আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম বাতিল বা স্থগিত করেছে এবং ১০ হাজার ২০০টি নতুন প্রোগ্রাম চালু করেছে। এর ফলে দেশের ৩০ শতাংশেরও বেশি ইউনিভার্সিটি প্রোগ্রাম পরিবর্তিত হয়েছে। তরুণদের তীব্র কর্মসংস্থান সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় মূলত কলা, মানবিক, বিদেশি ভাষা ও ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে জাতীয় অর্থনীতির স্বার্থে নেক্সট-জেনারেশন এআই এবং ‘এম্বডিড ইন্টেলিজেন্স’-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিগত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
জিবচিত এলাকায় ধ্বংসস্তূপের মাঝে এক নারী ও শিশু

ডিজিটাল কিল চেইন
স্টারলিংকেও পরিচয় গোপন থাকছে না

যেসব ব্যবহারকারী পরিচয় গোপন রাখার আশায় স্টারলিংকের দিকে ঝুঁকছেন, তাঁরা হয়তো আরো অনেক বেশি বিপজ্জনক এক ফাঁদে পা দিচ্ছেন। একটি ইসরায়েলি তদন্তে জানা গেছে, স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদের মিনিটের মধ্যেই শনাক্ত, অবস্থান নির্ণয় এবং তাদের আসল পরিচয়ের সঙ্গে যুক্ত করা সম্ভব।
এর জন্য স্টারলিংক হ্যাক করা বা এর এনক্রিপশন ভাঙা অপরিহার্য নয়। বরং প্রতিটি ফোন, অ্যাপ এবং বিজ্ঞাপনের আইডিকে অনুসরণকারী বাণিজ্যিক ডেটা অর্থনীতিকে কাজে লাগালেই চলবে।
পশ্চিম এশিয়ায় এবং বিশেষ করে লেবাননে, বিপদটি আসন্ন। স্টারলিংক ব্যবহারকারীরা হয়তো মনে করতে পারেন যে তাঁরা ত্রুটিপূর্ণ পরিকাঠামো, সেন্সরশিপ বা যুদ্ধকালীন অচলাবস্থা এড়িয়ে যেতে পারছেন। এর পরিবর্তে, তাঁরা হয়তো ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দাসংশ্লিষ্ট সিস্টেমগুলোর হাতে সেই সব তথ্যই তুলে দিচ্ছে, যা সাংবাদিক ও ডাক্তার থেকে শুরু করে বেসামরিক নাগরিকদের মতো মানুষদের শনাক্ত করতে, তাদের অবস্থান চিহ্নিত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করা খুবই সহজ। সূত্র : দ্য ক্রেডল
